ঘূর্ণিঝড় মন্থা’র প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে ক্ষতির মুখে পড়েছেন পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার খাস ধান চাষীরা । বিঘের পর বিঘে জমির খাস ধানের গাছ মাটিতে নুইয়ে পড়েছে ঝড়ের দাপটে । এই গাছ থেকে ধান পাওয়া আর কোনভাবেই সম্ভব নয় বলছেন চাষীরা । ধানের ফলন আসার মুখে প্রাকৃতিক বিপর্যয় । মাটিতে নুইয়ে পড়ার ফলে সব ফলন্ত ধান পচে নষ্ট হয়ে যাবে । রোদ হলেও এই গাছ আর কোনভাবেই সোজা হবে না । ফলে ফলন ও হবার সম্ভাবনা নেই । বিঘা প্রতি প্রায় ১২ হাজার টাকা খরচ করে ধান চাষ করে মাথায় হাত দিয়েছেন সুগন্ধী ধান চাষীরা।
পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার রায়না খন্ডঘোষ ব্লকে বিঘের পর বিঘে জমিতে হয় সুগন্ধী ধান বা খাস ধানের চাষ । এই সুগন্ধী ধানের বা চালের ব্যাপক চাহিদা বাজারে । বিদেশে প্রচুর রপ্তানি করা হয় । কিন্তু চাষ করতে গিয়ে বারবার ক্ষতির মুখে পড়ছেন চাষীরা । গত বছরেও দুর্যোগের কারনে ক্ষতির মুখে পড়েছেন। এবার ও এক পরিস্থিতি । মন্থার জেরে বৃষ্টি তার ফলে খাস ধান ক্ষতির মুখে ।চাষিরা জানিয়েছেন,মঙ্গলবার থেকেই ঝড় বৃষ্টি চলছে।যার জেরে মাঠের সমস্ত ধান নষ্ট হয়ে গেছে।খাস ধান ও সুগন্ধি ধান চাষ করে ভালো লাভ হবে অনেকেই ভেবে চাষ করেছিল।বৃষ্টির জেরে সব নষ্ট।প্রচুর টাকার ক্ষতি হয়েছে চাষিদের।















