জঙ্গলের মাঝে কালো পিচের রাস্তার পাশে এমন দৃশ্যে নিজেকে দেখতে ভালবাসেন পর্যটকেরা। তাঁরা রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলেন। গাড়ি চলাচলের রাস্তায় ছবি তোলার সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। ঝুঁকি দূরে নিজস্বী স্থান সেলফি জোন’তৈরি করছে বন দফতর। ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে বাঁদরভুলায় শাল জঙ্গলে তৈরি হয়েছে এই স্থান।রাজ্যে পালা বদলের পরেই ঝাড়গ্রাম শহর ঢোকার মুখে ‘সেলফি জোন’ তৈরির কথা বলেছিল নতুন সরকার।বন দফতরের উদ্যগে চালু হলো ‘নিজস্বী স্থান’ উদ্বোধন করলেন বিধায়ক লক্ষীকান্ত সাউ।পর্যটকেরা রাস্তার উপর দাঁড়িয়ে জঙ্গলের সৌন্দর্য সমেত ছবি তোলেন। তাই নির্দিষ্ট জায়গায় সেলফি
জোন করা হচ্ছে। যাতে দুর্ঘটনা না ঘটে।
প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁশ ও শাল বল্লি দিয়ে তৈরি করা হচ্ছে এটি।পুজোর সময়ে পর্যটকের ভিড় ছিল। শীতের মরসুম শুরু হচ্ছে। পর্যটকেরা আসছেন জঙ্গলমহলের বিভিন্ন জায়গা। তার আগেই ছবি তোলার জায়গা তৈরি হয়ে যাবে।লোধাশুলি থেকে ঝাড়গ্রাম শহর পর্যন্ত রাস্তার দু’পাশে জঙ্গলের অপূর্ব সৌন্দর্য রয়েছে। সৌন্দর্যের টানে পর্যটকেরা বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করান। দুর্ঘটনা এড়াতে চারটি জায়গায় সেলফি জোন তৈরি করছে বন দপ্তর। জঙ্গলে একাধিক পরিচিত বাংলা সিনেমার শুটিং হয়েছে এই রাস্তায় ও জঙ্গলে সেই সূত্রে কিছু পর্যটক আগে থেকেই এখানে আসেন। সেলফি জোন তৈরি হলে আরও বেশি পর্যটক আকৃষ্ট হবে।














