Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নেপালে নিখোঁজ ২১৩ ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

নেপালে নিখোঁজ ২১৩ ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

গত অগস্টে নেপালের ভয়াবহ হড়পা বানে নিখোঁজ ২১৩ জন ভারতীয় নাগরিককে মৃত ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করল নেপাল সরকার। ত্রিশূলী-ভোটে কোশী নদী অববাহিকায় ওই বিপর্যয়ের পর থেকেই তাঁদের আর কোনও খোঁজ মেলেনি। বুধবার কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) ইতিমধ্যেই নিখোঁজ ভারতীয়দের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। ওই তালিকায় কোনও নাম সংযোজন, বিয়োজন বা সংশোধনের প্রয়োজন থাকলে কিংবা কোনও আপত্তি থাকলে তা জানানোর আহ্বান জানানো হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে তালিকা সংক্রান্ত যেকোনও আপত্তি বা সংশোধনের প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। এর জন্য দূতাবাসের ই-মেল অথবা হেল্পলাইন নম্বরে +৯৭৭৯৮৫১৩১৬৮০৭ যোগাযোগ করা যাবে। এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই নেপাল সরকার তালিকাটি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা করবে।

 

এরপর নেপালের স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিখোঁজদের মৃত্যুর শংসাপত্র (ডেথ সার্টিফিকেট) সংগ্রহের কাজ শুরু করবে ভারতীয় দূতাবাস। এই পর্বে পরিবারগুলির কাছ থেকে প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য ও নথি চাওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, এনডিআরআরএমএ-র পরিসংখ্যান অনুযায়ী, গত ২৬ অগস্ট নেপালে আছড়ে পড়া ভয়াবহ হড়পা বানে অন্তত ১,৪৫৩ জনের মৃত্যু হয়েছিল এবং নিখোঁজ হয়েছিলেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। হিমালয় সীমান্ত অঞ্চল থেকে উৎপন্ন হয়ে দক্ষিণমুখী প্রবাহিত ভোটে কোশী নদীর প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল অসংখ্য ঘরবাড়ি, যানবাহন, রাস্তাঘাট ও সেতু। বিপর্যয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক জলবিদ্যুৎ প্রকল্পও।

READ MORE.....