ব্রিকস মঞ্চে পহেলগাঁও হামলার নিন্দা করেন রাশিয়া-চিন-ইরান। একইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্রিকস সদস্যভুক্ত দেশগুলি। বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে বিশ্বমঞ্চে ফের ইসলামাবাদকে কূটনৈতিক চাপে ফেলল নয়াদিল্লি। সদস্যরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে—যার মধ্যে রয়েছে সন্ত্রাসীদের আন্তঃসীমান্ত চলাচল, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং নিরাপদ আশ্রয়স্থলের মতো বিষয়গুলো। এছাড়া, সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে তারা দ্বিমুখী নীতি বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’ প্রত্যাখ্যান করেছে।














