Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মিস ইউনিভার্সের খেতাব জিতলেন সাত বছরের কন্যার মা জেনিফার ব্যারেটো

মিস ইউনিভার্সের খেতাব জিতলেন সাত বছরের কন্যার মা জেনিফার ব্যারেটো

মিস ইউনিভার্স ২০২৬’ (Miss Universe 2026) মুকুট উঠল পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটোর মাথায়। এবারের প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল ক্যারিবীয় সাগরের এই দ্বীপপুঞ্জেই। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিক ও ভেনেজুয়েলার প্রতিযোগী। ফিলিপিন্স ও নিউজিল্যান্ডের প্রতিযোগীরা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছেন।

এদিন তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফতিমা বশ। উল্লেখ্য, কুড়ি বছর বছর পরে পুয়ের্তো রিকোর প্রতিযোগীর মাথায় উঠল ব্রহ্মাণ্ড-সুন্দরীর মুকুট। শেষবার এই দেশ খেতাব জিতেছিল ২০০৬ সালে। যেহেতু এটা প্রতিযোগিতার ৭৫তম সংস্করণ, তাই ৩,১৫০টি হিরে খচিত নতুন মুকুট ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লেগ্যাসি’ পরলেন নতুন ‘ব্রহ্মাণ্ডের রানি’। আর সেই ভিডিও শেয়ার করে প্রতিযোগিতার অফিসিয়াল পেজে লেখা হয়েছে- ‘নতুন রানি, নতুন যুগ! আমাদের নতুন মিস ইউনিভার্স জেনিফার ব্যারেটোকে অভিনন্দন। তিনি মুকুটটি পুয়ের্তো রিকোতে ফিরিয়ে এনেছেন!’

READ MORE.....