Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সারংশের ঘূর্ণিতে মাত্র ৯৯ রানে শেষ বিহার

সারংশের ঘূর্ণিতে মাত্র ৯৯ রানে শেষ বিহার

মধ্যপ্রদেশের বাঁ-হাতি স্পিনার সারাংশ জৈনের ঘূর্ণি জাদুতে রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডের প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল বিহারের ব্যাটিং বিভাগ। একাই সাতটি উইকেট তুলে নিয়ে তিনি মাত্র ৯৯ রানে গুটিয়ে দেন প্রতিপক্ষকে। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই শক্ত ভিত গড়ে তুলেছে মধ্যপ্রদেশ। অন্য ম্যাচে মুম্বই বনাম হরিয়ানার দ্বৈরথে শুরুতে উইকেট হারালেও অংকৃষ রঘুবংশীর অর্ধশতক ও মুশীর খানের জমাট ব্যাটিংয়ে লড়াইয়ে ফিরেছে মুম্বই।

 

অন্যদিকে সেকেন্দ্রাবাদে হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্জাবের হয়ে দায়িত্বশীল ইনিংস উপহার দিয়ে ৮২ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন প্রভসিমরন সিং। চেন্নাইয়ে রেলওয়েজের বিরুদ্ধে টস জিতে বল করতে নেমে দাপট দেখায় তামিলনাড়ু। সোনু যাদব ও অধিনায়ক সাই কিশোরের বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে প্রথম সেশনেই বিপর্যয়ের মুখে পড়ে রেলওয়েজ। এদিকে রাঁচিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দিল্লি ভালো শুরু করলেও ওপেনার প্রিয়াংশ আর্য ও সনৎ সাঙ্গোয়ানকে ফিরিয়ে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। তবে কেরল ও বাংলার ম্যাচটি নিয়ে অস্বস্তি কাটেনি। পিচে ভেজা দাগ থাকায় এবং আকাশ মেঘলা হয়ে আসায় মঙ্গলাপুরমে খেলা শুরু হতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দেরি হয়।

READ MORE.....