Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সিলেবাসে আবার ফিরছেন সুকান্ত ভট্টাচার্য

সিলেবাসে আবার ফিরছেন সুকান্ত ভট্টাচার্য

উচ্চমাধ্যমিক বাংলা সিলেবাস থেকে বাদ চলে গিয়েছিল সুকান্ত ভট্টাচার্যর ‘আঠারো বছর বয়স’ কবিতা। নতুন সরকার আবার ফিরিয়ে আনছে কবি সুকান্ত ভট্টাচার্যকে। ‘আঠারো বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা’- এই কবিতা পড়ে বড় হয়েছে বাংলার এক প্রজন্ম। কিন্তু ২০১৪ সালের পর বাদ পড়ে কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা ‘আঠারো বছর বয়স’। বাদ পড়ে ‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতাটিও। সেই দুই কবিতা যাতে আবার সিলেবাসে ফেরানো হয়, সেই আর্জি জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিল ‘পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ’। তৃণমূল কংগ্রেসের আমলে বাদ পড়েছিল দুটি কবিতা। চিঠিতে রয়েছে পবিত্র সরকার ও রজত বন্দ্যোপাধ্যায়ের সই। তাঁদের দাবি, সুকান্তর কবিতা কোনও যুক্তিতেই বাদ দেওয়া যায় না।

 

চিঠিতে লেখা হয়েছে, চলতি বছরে সুকান্তর জন্ম শতবর্ষ পূর্তি হচ্ছে। তাঁর লেখা কবিতা ছাত্রীদের ও বৃহত্তর জনমানস থেকে সরিয়ে রাখা সমর্থনযোগ্য নয়। আবারও যাতে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সিলেবাসে তাঁর কবিতা ফেরানো হয়, সেই আর্জি জানানো হয়েছে। সরকারের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে, ফিরতে পারে। রাজ্য়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সিলেবাস ফের পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ।প্রথম শ্রেণি থেকে শুরু করে পুরো সিলেবাস আমুল বদলে যাবে বলে বলে জানিয়েছেন মন্ত্রী। দীপক বর্মণ ইঙ্গিত দিয়েছেন, ২০২৮ সালে আমুল পরিবর্তন হবে সিলেবাসের। ইতিমধ্যেই নয়া সিলেবাস কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির দায়িত্বে রয়েছেন অধ্যাপক দেবশিস চট্টোপাধ্যায়।

READ MORE.....