Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

১৪০ কিমি বেগে ধেয়ে আসবে অর্ণব!

১৪০ কিমি বেগে ধেয়ে আসবে অর্ণব!

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ সেটি স্থলভাগের দিকে এগিয়ে আসছে। উপকূলের দিকে আসার সময় একটি বাঁক নেবে সেটি। তারপরই আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সময়ের সঙ্গে ক্রমশ শক্তি বাড়িয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে। স্থলভাগের কোন অংশে সেটি আঘাত হানবে? ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির নাম হবে অর্ণব। সেই কথা আগেই জানা গিয়েছে। অর্ণব বাংলায় কতটা প্রভাব ফেলবে? শেষ মুহূর্তে কি অর্ণবের অভিমুখ বাংলা হবে? সেই নিয়ে জোর চর্চা চলছে।

হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে গভীর নিম্নচাপটি রয়েছে। ৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়েছে সেটি। আবহাওয়া দপ্তরের প্রাথমিক বার্তা অনুসারে, এটি প্রথমে প্রায় দক্ষিণ দিকে সরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপরই ধীরে ধীরে সেটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে। এই বাঁকেই আরও শক্তি বাড়াবে সেটি। তৈরি হবে ঘূর্ণিঝড়। সেসময় নাম হবে অর্ণব। আগামী কাল, সোমবার সকালে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে।

READ MORE.....