Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পাঁশকুড়া হাসপাতালের প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

পাঁশকুড়া হাসপাতালের প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

মহিলাদের ধর্ষণ করার জন্য, স্বাস্থ্য কর্মীদের ধর্ষণ করার জন্য আলাদা রুম ছিল। আপনি ভাবতে পারেন, কোন রাজ্যে আমরা বসবাস করি? এভাবেই পাঁশকুড়া হাসপাতালের মধ্যে এক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

সম্প্রতি পাঁশকুড়ায় সরকারি হাসপাতালের মধ্যে এক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে পুলিশ গ্রেফতার করেছে। আরজিকরের ঘটনা ঘটার পর বিরোধীরা দাবি করেছিল এর পেছনে তৃণমূলের অনেক বড় মাথারা রয়েছে যারা গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আর পাঁশকুড়ার ঘটনার পরেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে, তিনি তৃণমূলের সঙ্গেই জড়িত।

 

শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর অভিযোগ এই সরকারি হাসপাতালে নাকি দিনের পর দিন যেভাবে জঘন্য কার্যকলাপ হত, যেভাবে মহিলাদের অসম্মান করা হতো, তার জন্য রীতিমত একটি ঘর ছিল। আর সেখানেই মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করা হতো বলেই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বুধবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গ্রামীণ সেবিকাদের সেবাদান কর্মসূচিতে শামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি।

 

এই বিশেষ দিনে ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। রাজ্যজুড়ে বিজেপির নেতা-কর্মীরা নানাভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন। এরই অংশ হিসেবে নন্দীগ্রামে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। পাঁশকুড়া হাসপাতালে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই যে পাঁশকুড়ায় সম্প্রতি যে ঘটনা ঘটে গেল, জাহির আব্বাস কে? তৃণমূলের বড় নেতা।

 

ওখানকার তৃণমূলের বড় হার্মাদ নেতা। শুভেন্দু অধিকারী বলেন, নরেন্দ্র মোদী শুধু একজন প্রধানমন্ত্রী নন, তিনি সারা দেশের মানুষের কাছে অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে ভারত আজ বিশ্ব মঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এরপরই তিনি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় এখনও আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, নরেন্দ্র মোদীর আশীর্বাদে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে বাংলায় পদ্ম ফোটাবই।

READ MORE.....