Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার সমাজ মাধ্যমে পোস্ট ঘিরে বিতর্ক

অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার সমাজ মাধ্যমে পোস্ট ঘিরে বিতর্ক

আমাদের মধ্যে আমাকে যারা শেষ করতে চাইছে! দম থাকলে সামনে এসে লড়াই কর! কংগ্রেসের সময় থেকে তিলে তিলে সংগঠন করে জায়গায় এসেছি।” বিধানসভা ভোটের আগে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার সমাজ মাধ্যমে পোস্ট ঘিরে বিতর্ক। জেলা তৃণমূল শিক্ষা সংগঠনের সভাপতি পোস্ট ঘিরে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। কিন্তু কারা কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে শেষ করতে চাইছে ? যা নিয়ে জল্পনা বীরভূমের রাজনীতিতে। প্রলয় নায়েক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সংগঠনের সভাপতি। একদা অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা। তিনি বীরভূম জেলা প্রাথমিক সংসদ বোর্ডের চেয়ারম্যান দায়িত্বেও রয়েছেন।

 

তাঁর সমাজ মাধ্যমে পোস্ট ঘিরে এবার বীরভূম জেলার রাজনীতিতে বিতর্ক। প্রলয় নায়েক পোস্ট করেন, “আমাদের মধ্যে আমাকে যারা শেষ করতে চাইছে! দম থাকলে সামনে এসে লড়াই কর! কংগ্রেসের সময় থেকে তিলে তিলে সংগঠন করে জায়গায় এসেছি।” কিন্তু প্রশ্ন ? তৃণমূল দলের অন্তরে কোন নেতারা অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল শিক্ষা সংগঠনের নেতা প্রলয় নায়েককে শেষ করতে চাইছে ?

 

যা ঘিরে রীতিমতো বিতর্ক। বীরভূম জেলার তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক প্রলয় নায়েক বলেন, তৃণমূল কংগ্রেস দল একটা বৃহৎ পরিবার। আমাদের মধ্যেই কিছু জন আছে যারা ক্ষতি করার চেষ্টা করছে। দম থাকলে সামনে এসে দাড়িয়ে লড়াই করুক। বিষয়টি দল কেউ জানিয়ে রেখেছে। বিজেপির কটাক্ষ, তৃণমূলের দলের সংস্কৃতি লুটেপুটে খাওয়া। নিজেদের ঘরোয়া দ্বন্দ্বে জর্জরিত। ২৬ শে বিধানসভায় ফিনিশ।

READ MORE.....