Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী, শুভেচ্ছাবার্তায় আপ্লুত মোদী

দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী, শুভেচ্ছাবার্তায় আপ্লুত মোদী

ভারতের দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার অনন্য নজির গড়ার পর দেশবাসীর কাছ থেকে পাওয়া শুভেচ্ছাবার্তায় তিনি গভীরভাবে আপ্লুত। বুধবার দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের সেবা করার সুযোগ পাওয়া তাঁর কাছে এক পরম সৌভাগ্যের বিষয়। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪,৩৯৮ দিন ক্ষমতায় থাকার রেকর্ড বুধবার পার করেছেন নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার পর সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘আজ এবং গত কয়েকদিন ধরে সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে পাওয়া শুভেচ্ছায় আমি গভীরভাবে আপ্লুত। হয়তো আমি প্রতিটি বার্তার আলাদা করে উত্তর দিতে পারিনি, কিন্তু প্রতিটি শুভেচ্ছাই আমার কাছে অত্যন্ত মূল্যবান’।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন যাত্রায় অবদান রাখার এই সুযোগ তাঁর কাছে এক পরম পাওয়া। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘বছরের পর বছর ধরে ভারতের মানুষ বারবার স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। তাঁদের এই আস্থাই আমার শক্তির সবচেয়ে বড় উৎস। একটি ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণ করতে এবং ১৪০ কোটি দেশবাসীর আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে আমি আরও বেশি নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ’। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত জওহরলাল নেহরুর কার্যকাল ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে, কারণ ১৯৫২ সালের আগে স্বাধীন ভারতে কোনও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

READ MORE.....