মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট নাকি ঋতব্রতপন্থী আসল তৃণমূল – কোনদিকে বীরভূমের একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল? এই প্রশ্নের জবাবে ধোঁয়াশা রাখলেন তিনি নিজেই। অনুব্রতর কথায়, আমি নতুন-পুরনো, পক্ষ-বিপক্ষ বুঝি না। আমি এখনও তৃণমূলেই আছি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই কিনা, তা স্পষ্ট করেননি। বীরভূমের প্রাক্তন তৃণমূল সভাপতি বলেন,সিপিএমকে খেদিয়ে তৃণমূলকে এনেছি। জন্মলগ্ন থেকেই সংগঠনে আছি। আমি এখনও পর্যন্ত তৃণমূল।














