বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার মানস ভুঁইয়া সবং ব্লকের বিকনি নিশ্চিন্তপুর গ্রামের বাড়ি থেকে স্ত্রী গীতা রানী ভুঁইয়াকে সঙ্গে নিয়ে গ্রামের মন্দিরে পুজো দিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাতো তাঁর স্ত্রী অঞ্জনা মাহাতোকে সঙ্গে নিয়ে কয়মা বুথে গিয়ে ভোট দেন। অপরদিকে মেদিনীপুর শহরের স্মৃতিকণা বিদ্যাপীঠে গিয়ে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা তাঁর স্ত্রী মৌসুমী হাজরাকে সঙ্গে নিয়ে ভোট দেন।
ভোট দেওয়ার পর তাঁরা জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান। সেই সঙ্গে তাঁরা বলেন, ‘বাংলার বিপুল পরিমাণ আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ এবারও বিজেপিকে প্রত্যাখ্যান করছে, তা শুধু সময়ের অপেক্ষা।’














