Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কুলটিতে বিজেপি অফিসে বিক্ষোভ মহিলাদের

কুলটিতে বিজেপি অফিসে বিক্ষোভ মহিলাদের

অফলাইন ও অনলাইনে আবেদন করেও এখনো মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। যা নিয়ে, গত তিনদিন ধরে পশ্চিম বর্ধমান জেলার মহকুমাশাসক অফিস ও বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হচ্ছে। এবার সেই বিক্ষোভ আঁচ এসে পড়লো বিজেপির কার্যালয়েই। শুক্রবার সকালে কুলটি বিধানসভার আসানসোল পুরনিগমের ৭৩ নম্বর ওয়ার্ডে আলডিহি এলাকার বিজেপি পার্টি অফিসের সামনে এলাকার মহিলারা বিক্ষোভ দেখান। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই মহিলাদের পাশে দাঁড়ান এলাকার বিজেপির কার্যকর্তা সোনালি বাউরি।

 

বিক্ষোভকারীদের বক্তব্য, অফলাইন ও অনলাইন সমস্ত রকম ভাবে আবেদন করার সত্ত্বেও তাদের অন্নপূর্ণা যোজনার টাকা তাদের একাউন্টে এখনো আসেনি। তাদেরকে বলা হয়েছিল যে ১৭ আগস্ট এর মধ্যে টাকা চলে আসবে। কিন্তু ১৭ তারিখের পর আরো এতদিন পেরিয়ে যাওয়ার পরেও তাদের টাকা তাদের একাউন্টে আসেনি। তাই এদিন আমরা বিজেপি অফিসে বিক্ষোভ দেখালাম। এই প্রসঙ্গে সোনালি বাউরি বলেন, এই মহিলারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য। তারা সবরকম ভাবে আবেদন করেছেন। কিন্তু ডিএম অফিস সহ কোন জায়গা থেকে সাহায্য পাচ্ছেন না। তাই আমি দলের কার্যকর্তা হিসেবে বিধায়ক তথা মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের কাছে এই মহিলাদের বিষয়টি দেখার আবেদন করছি।

READ MORE.....