Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এসআইআরে নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ নয়! ট্রাইব্যুনালের ৭ লক্ষ মামলার হিসাব চাইল সুপ্রিম কোর্ট

এসআইআরে নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ নয়! ট্রাইব্যুনালের ৭ লক্ষ মামলার হিসাব চাইল সুপ্রিম কোর্ট

এসআইআরে নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ নয়! ট্রাইব্যুনালের ৭ লক্ষ মামলার হিসাব চাইল সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে আদালত স্পষ্ট জানায়, এসআইআরে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব খারিজ নয়। ফলে বাদ যাওয়া বাসিন্দাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা যায় না, পর্যবেক্ষণ আদালতের।

 

বাংলায় এসআইআরে  বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম। যদিও তাঁদের অধিকাংশেরই দাবি, দীর্ঘদিন ধরে এরাজ্যে থাকছেন তাঁরা। রয়েছে বৈধ নথিও। ফলত এসআইআরে নাম বাদ পড়ায় তাঁদের মনে জাঁকিয়ে বসে দেশছাড়া হওয়ার আতঙ্ক। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়।

 

যাদের নাম এসআইআরের প্রাথমিক পর্বে বাদ চলে গিয়েছে, তাঁরা নতুন করে নাম তোলার আবেদন করতে পারেন এই ট্রাইব্যুনালে। নথি সব ঠিক থাকলে তাঁদের নাম ফের জুড়ে যাবে তালিকায়।  সূত্রের খবর, ট্রাইব্যুনালে কম-বেশি ৭ লক্ষ আবেদন জমা পড়েছিল। এদিন ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্তি এবং আবেদন নিষ্পত্তি নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট।

READ MORE.....