Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ইস্তফা উপাধ্যক্ষের, কাটল না সুরেন্দ্রনাথ আইন কলেজের অচলাবস্থা

ইস্তফা উপাধ্যক্ষের, কাটল না সুরেন্দ্রনাথ আইন কলেজের অচলাবস্থা

দীর্ঘদিনের অচলাবস্থা ও অরাজকতার অভিযোগের মধ্যেই সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষ মহম্মদী তারান্নুম পদত্যাগ করলেন। বৃহস্পতিবার বিকেল থেকে তাঁকে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। সারারাত ঘেরাও থাকার পর শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইমেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি।

 

তবে পদত্যাগের কারণ নিয়ে তাঁর বক্তব্য ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে কলেজে।প্রায় এক দশক ধরে উপাধ্যক্ষের দায়িত্বে থাকা মহম্মদী তারান্নুমের বিরুদ্ধে পড়ুয়াদের একাধিক অভিযোগ ছিল। তাঁদের দাবি, নিয়মিত ক্লাস করলেও হাজিরা খাতায় অনেক সময় সঠিকভাবে উপস্থিতি নথিভুক্ত করা হত না। কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর কাছে গেলেও সমাধান মিলত না বলে অভিযোগ। এমনকী, তিনি সময়মতো কলেজে আসতেন না বলেও অভিযোগ করেছেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, উপাধ্যক্ষের এই ভূমিকার জেরে দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার পরিবেশ ব্যাহত হয়েছে।

 

এই অভিযোগগুলির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল থেকে উপাধ্যক্ষকে ঘেরাও করেন পড়ুয়ারা। অভিযোগ, ঘেরাও চলাকালীন তাঁকে খাবার ও জলও দেওয়া হয়নি। শুক্রবার সকালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত দুপুরে পদত্যাগ করেন তারান্নুম।তবে পরে সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, স্বেচ্ছায় নয়, পড়ুয়াদের চাপে পড়েই পদত্যাগ করেছেন। তাঁর এই বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেন একাংশের ছাত্রী। তাঁদের দাবি, চাপ নয়, স্বেচ্ছাতেই পদত্যাগ করেছেন উপাধ্যক্ষ। এর সমর্থনে একটি ভিডিয়োও দেখান তাঁরা, যেখানে তারান্নুমকে স্বেচ্ছায় পদত্যাগের কথা বলতে দেখা যাচ্ছে বলে তাঁদের দাবি।

READ MORE.....