Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ক্যামাক স্ট্রিটের তৃণমূল অফিস খালি করার নোটিশে হাইকোর্টের স্থগিতাদেশ

ক্যামাক স্ট্রিটের তৃণমূল অফিস খালি করার নোটিশে হাইকোর্টের স্থগিতাদেশ

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিস খালি করার জন্য দমকল বিভাগের দেওয়া নোটিসের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও দমকল কর্তৃপক্ষকে ৪ সেপ্টেম্বর দেওয়া চিঠি কার্যকর না করার নির্দেশ দিয়েছেন। তবে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত এদিন জানায়নি আদালত।

 

আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলায় নির্দেশ দেওয়া হবে।জানা গিয়েছে, ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় থাকা তৃণমূলের পার্টি অফিস ২৪ ঘণ্টার মধ্যে খালি করার জন্য গত ২৫ অগস্ট বাড়ির মালিকের তরফে নোটিস দেওয়া হয়। সেই নোটিসের উপর কলকাতার সিটি সিভিল কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এর পরেই ওই ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে নতুন নোটিস দেয় দমকল বিভাগ।দমকলের দাবি, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের ওই অংশ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেখানে থাকা ব্যক্তি এবং আশপাশের মানুষের জীবনেও বিপদের আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে জায়গাটি খালি করার নির্দেশ দেওয়া হয়।

 

পাশাপাশি, নতুন করে প্রয়োজনীয় শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই অংশ ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।দমকলের এই নোটিসকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হয়ে আইনজীবী অর্ক কুমার নাগ সওয়াল করেন। শুক্রবার শুনানির পর বিচারপতি কৃষ্ণ রাও দমকলের ৪ সেপ্টেম্বরের চিঠি কার্যকর না করার নির্দেশ দেন।ফলে আপাতত দমকলের নোটিস কার্যকর হচ্ছে না। তবে ক্যামাক স্ট্রিটের ওই জায়গায় তৃণমূলের পার্টি অফিস ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

READ MORE.....