Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জন্ম-মৃত্যু শংসাপত্র সংরক্ষণে জোর, ডিজিটাইজেশনের নির্দেশ লালবাজারের

জন্ম-মৃত্যু শংসাপত্র সংরক্ষণে জোর, ডিজিটাইজেশনের নির্দেশ লালবাজারের

কলকাতা পুরসভা থেকে বাজেয়াপ্ত করা প্রায় ৭০ হাজার জন্ম-মৃত্যু শংসাপত্র দ্রুত স্ক্যান এবং ডিজিটাইজ করার নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। মঙ্গলবার কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডিসিদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে, ডিজিটাইজেশন ও স্ক্যানিংয়ের কাজ শেষ হওয়ার সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, কলকাতা পুরসভার সদর দপ্তর এবং ১৬টি বরো অফিস থেকে এই বিপুল সংখ্যক শংসাপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল।

 

সিপির চার পাতার নির্দেশিকায় বলা হয়েছে, ওয়েবেলের সহযোগিতায় দ্রুত ওই নথিগুলি স্ক্যান করে ডিজিটাল সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই কাজের জন্য কলকাতা পুলিশের কম্পিউটার সেলের ওসি এবং যুগ্ম কমিশনার (এপি) বৈভব তেওয়ারিকে ওয়েবেলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন সিপি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের আমলে ইস্যু করা জন্ম-মৃত্যু শংসাপত্রগুলি যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে এসআইআর পর্বে ইস্যু হওয়া শংসাপত্রগুলির একটি অংশ নতুন সরকারের নজরে রয়েছে।

 

সেই প্রেক্ষাপটেই পুরসভা থেকে বাজেয়াপ্ত করা নথিগুলির ডিজিটাল সংরক্ষণ ও পরবর্তী যাচাই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।গত ২৩ জুলাই স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নির্দেশের পর কলকাতা পুলিশ জন্ম-মৃত্যু শংসাপত্র বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে। সদর দপ্তর ও বিভিন্ন বরো অফিস থেকে সংগৃহীত নথিগুলির সুষ্ঠু সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত তথ্য যাচাইয়ের লক্ষ্যেই এবার স্ক্যানিং ও ডিজিটাইজেশনের উপর জোর দেওয়া হয়েছে।

READ MORE.....