Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বামেদের কটাক্ষ শুভেন্দুর, ‘ব্রাজিলে জিতে লাফাচ্ছে’

বামেদের কটাক্ষ শুভেন্দুর, ‘ব্রাজিলে জিতে লাফাচ্ছে’

রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী রাজনৈতিক লড়াই নিয়ে বলেছিলেন, ”তৃণমূলকে রাজনৈতিভাবে শেষ করে দিতে হবে আর বামেদের উঠতে দেওয়া যাবে না।” তাঁকে বারবারই সিপিএমের ৩৪ বছর ও তৃণমূল কংগ্রেস জমানার ১৫ বছরকে আক্রমণ করতে শোনা যায়। সোমবার তমলুকে সাংগঠনিক জেলায় বিজেপি পার্টি অফিসের ভূমিপুজোতেও তার ব্যতিক্রম ঘটল না। একযোগে আক্রমণ শানালেন পূর্বতন দুই শাসকদলকে। তুললেন ব্রাজিলে বামপন্থীদের জয়ের প্রসঙ্গ।

 

আর তৃণমূলের প্রতি ফের তাঁর কড়া অভিযোগ, ১৫ বছর ধরে গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল। সোমবার ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ের ভূমিপূজা কর্মসূচি উপলক্ষে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তমলুকের কাকগাছিয়াতে প্রায় সাড়ে তেত্রিশ ডেসিমেল জমিতে হবে বড়মাপের পার্টি অফিস। আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈদিক রীতি মেনে হোমযজ্ঞ হয়।

READ MORE.....