রবিবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার সাহারি ফুটবল মাঠে ভগবান বিরসা মুন্ডার ১৫১ তম জন্মদিন উদযাপন উপলক্ষে জনজাতি গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, রাজেশ মাহাতো, জুয়েল মুর্মু অমিয় কিষ্কু, সাংসদ কালিপদ সরেন ও খগেন মুর্মু,, বিধায়ক প্রনত টুডু, লক্ষীকান্ত সাউ, বিমান মাহাতো, প্রদীপ লোধা সহ আরো অন্যান্য বিধায়করা। এছাড়া উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর ও পুলিশ সুপার মানব সিংড়া সহ একাধিক প্রশাসনের আধিকারিকরা। তিনি অনুষ্ঠান মঞ্চের পাশে থাকা ভগবান বিরসা মুন্ডা স্মরনে আয়োজিত প্রদর্শনী এবং বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। সেই সঙ্গে তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের কয়েকজন মাঝি বাবাকে সম্মান প্রদান করেন। এবং আদিবাসীদের জমির অধিকার পাট্টা প্রদান করেন। রাজ্যে প্রায় ৮ হাজার মাঝি বাবাকে রবিবার রাজ্যের বিভিন্ন এলাকায় সংবর্ধনা জানানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান।
এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় রবিবার ৭৭০ জনের বেশি আদিবাসী মানুষকে তাদের জমির অধিকার পাট্টা তুলে দেওয়া হয়েছে। ৭৩ জনের ভুয়ো এস টি তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বিরসা মুন্ডার ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন বিরসা মুন্ডা জনজাতি মানুষদের ঐক্যবদ্ধ করে তাদের সমাজের মূলধারায় ফিরে আনার জন্য যে কাজ করেছে তা আগামী দিনেও মানুষ ভুলবে না তাই সারা দেশজুড়ে ভগবান বিরসা মুন্ডা কে তার জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে তিনি ওই সভা মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার উন্নয়নে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন। তাই সভামঞ্চি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে কল্পতর হিসেবে অনেকেই চিহ্নিত করেন। তিনি বলেন আমি যখন হেলিকপ্টারে এসেছিলাম তখন দেখলাম এখনো ঝাড়গ্রাম জেলার বহু এলাকায় টিনের টালির ঘরের বাড়ি রয়েছে। আগামী দিনে ঝাড়গ্রাম জেলার কোন বাড়ির টালি টিন ও খড়ের এবং কাঁচা থাকবে না সমস্ত বাড়ি পাকা হবে।
ঝাড়গ্রাম জেলার জামবনী তে ডুলুং নদীর উপর সেতু নির্মাণের তিনি আনুষ্ঠানিক শিলা নাচ করেন। এছাড়াও ঝাড়গ্রাম জেলার লোতাশুলি, রঘুড়া রাস্তার মাঝি একটু সেতু নির্মাণের কথা তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সেই সঙ্গে থেকো থেকে গোপীবল্লভপুর যাওয়ার রাস্তার মাঝে একটি সেতু নির্মাণের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এছাড়াও ঝারগ্রাম ব্লকের আম দই ফেরি ঘাটে কংসাবতী নদীর উপর আগামী দিনের শিশু নির্মাণ করা হবে বলে তিনি ওই সভা মঞ্চ থেকে আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি আদিবাসীদের উন্নয়নের কি কি কাজ বর্তমান রাজ্য সরকার করেছে এবং আগামী দিনেও করবে তা তিনি বিস্তারিতভাবে জানান। তিনি বলেন, আদিবাসীদের দেশের সাংবাদিক সর্বোচ্চ পদে দ্রৌপদী মুর্মুকে বসিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আর এর আগে এই রাজ্যে যারা ক্ষমতায় ছিলেন তারা আদিবাসীদের উপর কি ব্যবহার করেছে তা সকলেই জানে আদিবাসী নয় এমন মানুষকে এস টি সার্টিফিকেট দেয়া হয়েছে আদিবাসীদের জল জমির অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এমনকি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী আদিবাসীদের সাথে নাচার সময় হাতে গ্লাভস ব্যবহার করেছিলেন। কিন্তু আদিবাসীদের জল জমির অধিকার রাজ্য সরকার ফিরিয়ে দেবে। জঙ্গলমহলের ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আগামী দিনে উন্নয়নের জোয়ারে আরো এগিয়ে যাবে। এবং তিনি আরও বলেন যে স্বাধীনতার পর এই প্রথম যে মন্ত্রিসভা গঠিত হয়েছে তাতে আদিবাসীদের বেশি করে জায়গা দেয়া হয়েছে। তাই আদিবাসীদের উন্নয়নে কোন ত্রুটি রাখা হবে না বলেও তিনি জানান।














