Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাস পূর্ণিমায় দিঘার সমুদ্র সৈকতে পুণ্যার্থীদের ঢল

রাস পূর্ণিমায় দিঘার সমুদ্র সৈকতে পুণ্যার্থীদের ঢল

গুরু নানকের জন্মদিন ও রাস পূর্ণিমার পূণ্য লগ্ন উপলক্ষে পুণ্যস্নানকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটনকেন্দ্র দিঘার সমুদ্র সৈকতে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। হাজার হাজার ভক্তের সমাগমে উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে গোটা সৈকত শহর। ধর্মীয় রীতি ও আচার মেনে সমুদ্রের জলে পুণ্যস্নান করে রাস পূর্ণিমার পুণ্যতিথি পালন করেন অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী। একইভাবে শংকরপুর মন্দারমনি তাজপুর ও রসুলপুর নদী সহ বিভিন্ন নদীতে পণ্যস্নান সারেন। উল্লেখ্য, কার্তিক মাসের একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত টানা পাঁচ দিন ধরে অনেকেই পঞ্চক ব্রত পালন করেন।

 

এই বিশেষ সময়ে শ্রীকৃষ্ণ ও ভীষ্মদেবের আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। ভক্তবৃন্দ দীপ দান করেন। রাস পূর্ণিমার পুণ্যস্নানকে ঘিরে দূরদূরান্ত থেকে বহু মানুষ দিঘায় এসে উপস্থিত হন। সকাল থেকেই ঢাক, ঢোল ও কাঁসর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমুদ্র সৈকত। ভক্তি ও ধর্মীয় আবেগে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় দিঘাজুড়ে। অন্যদিকে, বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর দেয় প্রশাসন। সমুদ্র সৈকতজুড়ে মোতায়েন ছিল পুলিশ, চলছিল কড়া নজরদারি। সব মিলিয়ে রাস পূর্ণিমাকে কেন্দ্র করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মেলবন্ধনে জমজমাট হয়ে উঠল দিঘার সমুদ্র সৈকত।

READ MORE.....