গণবিপ্লবে ভিভিআইপি নেতা-মন্ত্রীরা রাতারাতি অতি সাধারণে পরিণত হল। এমনকী জনতার হাতে বেধড়ক মার খেল দেশটেরি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল। মারধরের সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এখানেই শেষ নয়, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রবিলক্ষ্মী চিত্রকরকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বলা হচ্ছে নিজের বাড়িতেই আক্রান্ত হন তিনি। পরে অগ্নিদগ্ধ হয় মৃত্যু হয় তাঁর।
উপপ্রধানমন্ত্রীর ভিডিওটি তোলা হয় একটি বাড়ির ছাদ থেকে। সেখানে দেখা যায়, এক ব্যক্তিকে তাড়া করে মারধর করা হচ্ছে। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, ওই ব্যক্তি নেপালের উপপ্রধানমন্ত্রী বিষ্ণু। এরপরেই খবরে আসে, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রবিলক্ষ্মী চিত্রকরকে পুড়িয়ে মেরেছে বিক্ষোভকারীরা। বলা হচ্ছে নিজের বাড়িতেই আক্রান্ত হন তিনি। পরে অগ্নিদগ্ধ হয় মৃত্যু হয় তাঁর। প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং বিদেশমন্ত্রী আরজু রানাকে বেধড়ক মারধর করে আন্দোলনকারীরা।














