Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অক্ষরের বিকল্প ক্রুণাল পাঁচ বছর পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা

অক্ষরের বিকল্প ক্রুণাল পাঁচ বছর পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা

আইপিএলে দুরন্ত ছন্দে থাকার পর এবার ফের জাতীয় দলের দরজা খুলতে পারে ক্রুণাল পাণ্ডিয়ার জন্য। আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অক্ষর প্যাটেলের বিকল্প হিসেবে ভারতীয় দলে ডাক পেতে পারেন ৩৫ বছর বয়সি এই অলরাউন্ডার। প্রায় পাঁচ বছর পর ফের ভারতের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।শেষবার ২০২১ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন ক্রুণাল। ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১৭টি উইকেট। আইপিএলে আরসিবি-র হয়ে দুবার ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্রুণাল।

 

 

গত দুই মরশুমে ৩১টি উইকেট নেওয়ার পাশাপাশি লোয়ার অর্ডারে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বিশেষ করে বোলিংয়ে বৈচিত্র এনে নজর কেড়েছেন তিনি।ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত ছন্দে ছিলেন না অক্ষর। মাত্র দুটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩০-এর নীচে। ফলে তাঁর বিকল্প হিসেবে ক্রুণালকে ভাবা হচ্ছে।এই সিরিজে চোট সারিয়ে ফিরতে পারেন হার্দিক পাণ্ডিয়াও। দলে জায়গা পেতে পারেন নীতীশ কুমার রেড্ডি। ওয়াশিংটন সুন্দরের ফিটনেস রিপোর্টের উপরও নজর থাকবে। জশপ্রীন বুমরাহ পুরোপুরি ফিট না হওয়ায় তাঁর খেলার সম্ভাবনা কম। ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচগুলি হওয়ার কথা।

READ MORE.....