Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আধ্যাত্মিক শান্তির পথে জ্যোতিষের সহজ উপায়

আধ্যাত্মিক শান্তির পথে জ্যোতিষের সহজ উপায়

ব্যস্ত জীবনে মনকে নিয়ন্ত্রণে রাখা আজকের দিনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। জ্যোতিষশাস্ত্রের মতে, প্রতিদিন কিছু সহজ অভ্যাস গড়ে তুললে মনকে শান্ত রাখা এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া সম্ভব। প্রথমত, দিনে অন্তত ১০ মিনিট সম্পূর্ণ নীরবতায় নিজের সঙ্গে সময় কাটানো জরুরি। সব কাজ থামিয়ে চুপচাপ বসে থাকলে মনের জট খুলতে শুরু করে এবং ভেতর থেকে শান্তি আসে। এছাড়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের জীবনের অন্তত তিনটি ভালো বিষয়ের কথা ভাবার পরামর্শ দেওয়া হয়। এতে নেতিবাচক চিন্তা কমে এবং ইতিবাচক মনোভাব তৈরি হয়। বর্তমানকে গুরুত্ব দেওয়াও অত্যন্ত জরুরি।

 

অতীতের আক্ষেপ বা ভবিষ্যতের দুশ্চিন্তা ছেড়ে যে কাজটি করছেন, তাতে মন দিলে মানসিক চাপ অনেকটাই কমে যায়। জ্যোতিষের পরামর্শ অনুযায়ী, নিয়মিত কিছুটা সময় প্রকৃতির কাছাকাছি কাটানোও মনের জন্য উপকারী। খোলা আকাশের নিচে হাঁটা বা গাছের ছায়ায় বসা মানসিক শান্তি বাড়ায়। মনের অস্থিরতা বা রাগ নিয়ন্ত্রণে রাখতে ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া ও ছাড়ার অভ্যাসও কার্যকর। এতে স্নায়ু শান্ত হয় এবং শরীর-মন সুস্থ থাকে। সবশেষে, অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে প্রতিদিন কিছুটা সময় ভালো বই পড়া বা মহাপুরুষদের চিন্তাধারা শোনার অভ্যাস গড়ে তুলতে বলা হয়েছে। এই অভ্যাস মনের অন্ধকার দূর করে ইতিবাচক পথ দেখায়।

READ MORE.....