Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তৃণমূলের ডিজিটাল যোদ্ধার পাল্টা বিজেপির নমো যুবা যোদ্ধা

তৃণমূলের ডিজিটাল যোদ্ধার পাল্টা বিজেপির নমো যুবা যোদ্ধা

ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে বাংলার রাজনীতিতে শুরু হয়েছে ভার্চুয়াল যুদ্ধ। একদিকে তৃণমূলের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’, অন্যদিকে বিজেপির পালটা কর্মসূচি ‘নমো যুবা যোদ্ধা’। দুই দলই সোশাল মিডিয়ায় প্রচার জোরদার করার দৌড়ে নেমেছে। লক্ষ্য,ডিজিটাল মাধ্যমে নিজেদের বার্তা আরও শক্তভাবে ছড়িয়ে দেওয়া। শনিবার কলকাতার এক প্রেক্ষাগৃহে বিজেপির যুব মোর্চা ঘোষণা করল নতুন কর্মসূচি ‘নমো যুবা যোদ্ধা’।

 

রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, পর্যবেক্ষক বিপ্লব দেব ও সুনীল বনসলের উপস্থিতিতেই এর আনুষ্ঠানিক সূচনা হয়। জানা গেছে, এই কর্মসূচির দায়িত্বে থাকছেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। তাঁর নেতৃত্বে সোশাল মিডিয়ায় তৃণমূল বিরোধী প্রচারে আরও গতি আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। দলের দাবি, এই উদ্যোগ কেবল প্রতিরোধ নয়, বরং সংগঠনের ভিত্তি আরও মজবুত করার দিকেও বড় পদক্ষেপ।এদিকে দিন পনেরো আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। সোশাল মিডিয়ায় দেওয়া তাঁর আহ্বানে অল্প সময়েই যুক্ত হয়েছেন বহু তরুণ।

 

তাঁর বার্তা ছিল,বাংলার সম্মান ও অধিকার রক্ষায় ডিজিটাল মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃণমূলের এই উদ্যোগেই জবাব দিতে বিজেপিও নেমে পড়ল মাঠে, এবার ভারচুয়াল যুদ্ধের ময়দানে।রাজনৈতিক মহলের মতে, বুথস্তরের সংগঠনগত সমস্যার মাঝে সোশাল মিডিয়ার শক্তি কাজে লাগাতে চাইছে দুই দলই। ফলে আসন্ন ছাব্বিশের ভোটের আগে শুধুই মাটিতে নয়, স্মার্টফোনের পর্দাতেও লড়াই হবে জমজমাট।

READ MORE.....