চাকরির টোপ দিয়ে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়ার বিরুদ্ধে। সবং এর বাসিন্দা বিকাশ তুং নামে এক ব্যক্তি রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আবু কালাম বক্স সহ আরো একজনের বিরুদ্ধে সবং থানায় অভিযোগ দায়ের করেছে। যার ফলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগে তিনি তৃণমূল কংগ্রেস দল ছেড়ে দিয়েছেন, এরপর তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় তিনি বলেন, আমি চক্রান্তের শিকার।
সবং-এর মানুষ ভালো করে জানেন আমি কারো কাছ থেকে কোনদিন এক টাকা নেইনি এবং কারো জন্য কোনদিন শুকনো কাজের সুপারিশ করিনি। তাই তিনি আগাম জামিনের আবেদন করেছেন মেদিনীপুর জেলা আদালতে। সবং এর প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বর্তমান বিধায়ক অমল পন্ডা জানান, আমি দীর্ঘদিন মানস বাবুর সাথে কাজ করেছি, সেই সময় এই ধরনের কোন ঘটনা ঘটেনি, তবে ঠিক কি ঘটনা ঘটেছে তা এখনো বিস্তারিত জানতে পারিনি, তবে শুনেছি।














