Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাংলায় আক্রান্ত হিন্দু ধর্ম, বাঁচানোর আহ্বান অগ্নিমিত্রার

বাংলায় আক্রান্ত হিন্দু ধর্ম, বাঁচানোর আহ্বান অগ্নিমিত্রার

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বার্নপুরের রামবাঁধে ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরে আসেন। প্রতি বছরের মতো এই বছরেও এই মন্দিরে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে। এদিন তিনি জগদ্ধাত্রী পূজোয় এলাকার বাসিন্দাদের সঙ্গে অংশগ্রহণ করার পাশাপাশি পুষ্পাঞ্জলি দেন। পরে বিধায়ক বলেন, এই বছর এইদিনটাতে আমি আমার বিধানসভা এলাকায় আছি।

 

নিজের বিধানসভা এলাকায় ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরের জগদ্ধাত্রী পূজোয় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান করছি। এটা মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আমি এখানে পুষ্পাঞ্জলিও দিয়েছি। বিধায়ক আরো বলেন, এই জগদ্ধাত্রী পূজো আমাদের বাংলা এবং সনাতন হিন্দু ধর্মের অন্যতম পূজো।

 

কিন্তু আজ সমগ্র বাংলায় যেভাবে সনাতন ধর্মের উপর আক্রমণ করা হচ্ছে, তা আটকাতে একমাত্র উপায় হল সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া। সবাইকে হিন্দু ধর্মকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে। এখানে মা কালির মূর্তির মাথা কাটা হচ্ছে। পরে সেই মূর্তিকে জোর করে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে। বলতে গেলে কোথাও না কোথাও প্রতি হিন্দু ধর্ম আক্রান্ত হচ্ছে।

READ MORE.....