Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভুয়ো অ্যাপের টোপে অনলাইন সাট্টা, প্রতারণার তদন্তে লালবাজার

ভুয়ো অ্যাপের টোপে অনলাইন সাট্টা, প্রতারণার তদন্তে লালবাজার

ভুয়ো অনলাইন সাট্টা মটকার ফাঁদে পড়ে কলকাতা-সহ বিভিন্ন জেলার বহু মানুষ লাখ লাখ টাকা খোয়াচ্ছেন বলে অভিযোগ। জোড়ি থেকে শুরু করে তিন নম্বরের খেলা—সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘণ্টায় ঘণ্টায় চলছে এই অনলাইন জুয়া। সোশ্যাল মিডিয়ায় বিপুল টাকা জেতার প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এবার কড়া পদক্ষেপ করেছে লালবাজার।

 

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে প্রতারণা, জালিয়াতি, তথ্যপ্রযুক্তি আইন এবং প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং আইনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। তদন্তে নেমে এই চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা।পুলিশ জানিয়েছে, আগে শহরের বিভিন্ন এলাকায় চলা বেআইনি সাট্টার ঠেকগুলির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

 

দক্ষিণ শহরতলি, পূর্ব কলকাতা এবং রেললাইনের ধারের কয়েকটি জায়গায় এমন ঠেক বন্ধও করা হয়েছে বলে পুলিশের দাবি। এরপরই গোয়েন্দাদের নজরে আসে অনলাইন সাট্টা মটকা।তদন্তকারীদের মতে, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবের মাধ্যমে জুয়াড়িদের কাছে ভুয়ো অ্যাপের লিঙ্ক পাঠানো হচ্ছে। অ্যাপ ডাউনলোড করে অনলাইনে টাকা লগ্নির প্রলোভন দেওয়া হচ্ছে। প্রথম দিকে অল্প টাকা বিনিয়োগ করে কিছু টাকা ফেরত পাওয়ায় অনেকেরই লোভ বাড়ছে। পরে বেশি টাকা লগ্নি করে বড় অঙ্কের অর্থ হারানোর অভিযোগ উঠছে।

 

পুলিশের দাবি, এই চক্রের সদস্যরা কীভাবে অ্যাপ পরিচালনা করছে, টাকা লেনদেনের সঙ্গে কারা যুক্ত এবং সোশ্যাল মিডিয়ায় কারা প্রচার চালাচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পরিচয় ও অ্যাপটির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি লালবাজার। পাশাপাশি অনলাইন জুয়ার এই ধরনের অ্যাপ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

READ MORE.....