Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভূমিধসের আতঙ্ক পেরিয়ে খুলে গেল সিকিমের গুরুদংমার লেক

ভূমিধসের আতঙ্ক পেরিয়ে খুলে গেল সিকিমের গুরুদংমার লেক

খুলে দেওয়া হল বাঙালি পর্যটকদের স্বপ্নের গন্তব্য উত্তর সিকিমের ‘পবিত্র’ লেক গুরুদংমার। গতকাল, শুক্রবার সিকিম প্রশাসনের তরফে এই বার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, লাচেনগামী রাস্তাটি পর্যটকদের জন্য শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হল। সিকিমের ওই অংশ গত কয়েক বছর ভূমিধসে বিধ্বস্ত ছিল। পর্যটকরা যাতে কোনও বড় সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য ওই হ্রদের যাতায়াতের রাস্তা একবছরের বেশি সময় বন্ধ ছিল। এবার পুজোর মরশুমে সিকিমে পর্যটকের ভিড় অনেকটাই বাড়বে। এমনই মনে করছে সিকিমের পর্যটন বিভাগ।

 

সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৭,৮০০ ফুট উঁচুতে ভারত-তিব্বত সীমান্ত সংলগ্ন উত্তর সিকিমের গুরুদংমার হ্রদ। পর্যটকদের কাছে এটি ‘অমর্ত্যলোক’ হিসেবেও পরিচিত। গ্যাংটক থেকে লাচেন হয়ে এই হ্রদের দূরত্ব প্রায় ১৯০ কিলোমিটার। বৌদ্ধ, হিন্দু ও শিখ সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত পবিত্র। সিকিমের প্রাচীন ইতিহাস থেকে জানা যায়, অষ্টম শতাব্দীতে বৌদ্ধ গুরু পদ্মসম্ভব হ্রদটি পরিদর্শন করেন। গুরু পদ্মসম্ভব গুরুদংমার নামেও পরিচিত। সম্ভবত তার নেমে হ্রদের নামকরণ হয়। উত্তর সিকিম ভ্রমণে গেলে বাঙালি তো বটেই। দেশ-বিদেশের পর্যটকরাও তুষারাবৃত ওই হ্রদ না দেখে ফেরেন না।

READ MORE.....