Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা! ব্যঙ্গাত্মক পোস্টে চাঞ্চল্য সিজেপি প্রতিষ্ঠাতার

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা! ব্যঙ্গাত্মক পোস্টে চাঞ্চল্য সিজেপি প্রতিষ্ঠাতার

আমি অবিলম্বে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি… মধ্যপ্রদেশের জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।রবিবার সমাজমাধ্যমে এমনই এক পোস্ট করে হইচই ফেলে দিলেন ককরোচ জনতা পার্টি(সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রশ্ন উঠেছে, সিজেপি নেতা আদৌ কবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন? আসলে বিজেপি সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে কটাক্ষ করেই এই পোস্ট করেন দীপকে।

 

শনিবার বালাঘাটে সংক্রমণে মৃত এক আদিবাসী শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। কয়েকটি গ্রাম ঘুরে সেখানকার স্বাস্থ্যব্যবস্থার হাল খতিয়ে দেখার সময় হেনস্থার মুখে পড়েন তিনি। একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায়, কয়েকজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাঁর গাড়ি থামিয়ে প্রশ্ন করছেন, তিনি কি লাশের রাজনীতি করতে রাতে এসেছেন। দীপকে ক্ষমা চাইলেও পরিস্থিতি উত্তপ্ত বচসায় গড়ায় এবং সমর্থকরা তাঁকে অন্য গাড়িতে সরিয়ে নিয়ে যান।

 

এর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যপাল মঙ্গুভাই পটেলকে উদ্দেশ্য করে একটি জাল ইস্তফাপত্র পোস্ট করেন দীপকে। মোহন যাদবের বয়ানে লেখা চিঠিতে বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু, সামান্য আর্থিক সাহায্য, শিক্ষা-বিদ্যুৎ-পুষ্টির ঘাটতি এবং তফসিলি উপজাতিদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত সরকারি ও এনসিআরবি পরিসংখ্যান তুলে ধরা হয়। পরোক্ষে যাদবের ইস্তফার দাবি তোলে সিজেপি। জবাবে দলেরই মুখপাত্র আশুতোষ রাঙ্কা কটাক্ষ করে লেখেন, দীপকে দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছেন।

READ MORE.....