Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাস্তায় গজরাজ, ব্যাহত যান চলাচল

রাস্তায় গজরাজ, ব্যাহত যান চলাচল

প্রচণ্ড গরমের জন্য জঙ্গলের ভেতর হাতি থাকতে পারছে না। তাই জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতি। মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম ব্লকের কলাবনী এলাকায় আচমকা একটি হাতি রাজ্য সড়কের উপর চলে আসে।

 

যার ফলে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যেভাবে মাঝেমধ্যে হাতি রাস্তার উপর চলে আসছে, তার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় বন কর্মীরা রাস্তার উপর থেকে ওই হাতিটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠান।

 

বন বিভাগের পক্ষ থেকে ঝাড়গ্রাম থেকে লোধাশুলী পর্যন্ত সাবধানে যাতায়াত করার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সমস্ত গাড়ির চালককেও সাবধানে যাতায়াত করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ঝাড়গ্রাম নয়, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় হাতির দল এখন দাপিয়ে বেড়াচ্ছে। প্রকাশ্য দিবালোকে কখনো রাস্তার উপর চলে আসছে, কখনো মাঠে গিয়ে পাকা ধান ও সবজি চাষের ক্ষতি করছে।

 

প্রচণ্ড গরমের মধ্যে হাতির দলের দাপাদাপির ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। তাই বন বিভাগের পক্ষ থেকে জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।

READ MORE.....