Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সেলফির আবদার মিটিয়ে খুদেকে মোবাইল ছেড়ে পড়াশোনার পরামর্শ মুখ্যমন্ত্রীর

সেলফির আবদার মিটিয়ে খুদেকে মোবাইল ছেড়ে পড়াশোনার পরামর্শ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার আবদার, আর সেই আবদার মেটাতে গিয়েই খুদেকে পড়াশোনার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রাত আটটা নাগাদ উত্তর হাওড়ার সালকিয়ার কামিনী স্কুল লেনে চোরবাগান কাণ্ডে মৃত বিকাশ ভট্টাচার্যের বাড়িতে যান তিনি। সেখান থেকে বেরিয়ে বাইকে ওঠার সময় এলাকার ছোট্ট ছেলে রাজদীপ পাল তাঁর সঙ্গে সেলফি তুলতে এগিয়ে আসে। মুখ্যমন্ত্রী তার আবদার পূরণ করলেও মোবাইলে সময় নষ্ট না করে পড়াশোনায় মন দেওয়ার পরামর্শ দেন।

 

এই ঘটনায় উপস্থিত অনেকেই অভিভূত হন। রাস্তা সরু হওয়ায় জি টি রোড থেকে প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের বাইকে চড়ে বিকাশবাবুর বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য ও পরিবারের একজনের চাকরির আশ্বাস দেন তিনি।

READ MORE.....