সারা বছর কেনাকাটা করেন তাই পুজোয় শাড়ি কেনেন না রচনা। বৃহস্পতিবার পান্ডুয়ার ইলছোবা মন্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে কমিউনিটি টয়লেট উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ২০২৪-২৫ অর্থবর্ষের সাংসদ তহবিলের প্রায় তিন লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয় করে পান্ডুয়া ইলছোবা মন্ডলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের জন্য টয়লেট তৈরি করা হয়েছে। জানা গেছে, ওই বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে টয়লেটের প্রয়োজন ছিল। এদিন হুগলির সাংসদ রচনা তার উদ্বোধন করেন। সাংসদের পাশাপাশি এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পান্ডুয়ার বিডিও শ্বেবন্তী বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। বিজেপি জনসংযোগে পাড়ায় পাড়ায় নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা করছে।
সেই প্রসঙ্গে রচনা বলেন, তৃণমূল পথ প্রদর্শক। অভিষেক বন্দ্যোপাধ্যায় কবেই ডায়মন্ডহারবারে শুরু করেছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোয় বৃষ্টি হতে পারে, তবে কি ছাতা নিয়ে ঠাকুর দেখতে বেরোতে হবে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, পুজোয় যেন বৃষ্টি না হয়, সবাই যেন পূজোয় খুব আনন্দ করে। সারা বছর মানুষ এই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। এ দিনগুলোতে বৃষ্টি যেন না হয়। পুজো এবারে অনেক এগিয়ে গেছে, সবার একটা ভয় আছে তবে আশা করি বৃষ্টি হবে না। পুজোর সময় মানুষকে বস্ত্র দান করতে ভালো লাগে। একটু একটু করে সবাই কাছে যাওয়ার চেষ্টা করি।
নিজের জন্য কি কি শাড়ি কিনলেন ? রচনা বলেন, নিজের জন্য কিছু কিনি না সারা বছর প্রচুর কেনাকাটা হয় বারো মাসে তেরো পার্বণ। সাংসদ হওয়ার পর প্রচুর নিমন্ত্রণ পাই, যে কারনে সারা বছর কিনতে হয় পড়ার জন্য। তবে পুজোতে শাড়িই পরবো। তিনি স্কুলে এসে বলেন, স্কুল জীবন সব থেকে আনন্দের। সব সময় নস্টালজিয়া লাগে। স্কুল জীবন শেষ করার পর মনে হয়, ওটাই সবথেকে আনন্দের জীবন। আমি অবশ্য দুষ্টু মেয়ে ছিলাম না ভালো মেয়ে ছিলাম।















