দেশের সঙ্গীতদুনিয়ার ইতিহাসে সম্ভবত বিরল! তবে অরিজিৎ সিং বরাবরই ট্রেন্ড সেটার। কেরিয়ারের গোড়া থেকেই নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন। নিঃশব্দে কাজের মাধ্যমেই প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করেছেন। তবে এবার সম্ভবত নিজে সিংহাসন ছেড়ে দিয়ে বাকিদের জায়গা করে দিলেন।
প্লেব্যাক সম্রাটের আচমকা ‘আলবিদা’ ঘোষণায় সিনেদুনিয়ার সঙ্গীত সাম্রাজ্য যে নিঃস্ব হল, সেকথা বললেও অত্যুক্তি হয় না। নিজভূমে রাজপাট সাজিয়ে যোদ্ধা যখন মহারণক্ষেত্রের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন অরিজিৎ সিংয়ের আকস্মিক স্বেচ্ছাবসর নিয়ে একাধিক ত্বত্ত্ব চাউড় হয়েছে সিনেপাড়ায়।
কেরিয়ারের উচ্চমার্গে থাকা প্লেব্যাক সম্রাটের সিদ্ধান্তে স্তম্ভিত বলিপাড়ার তাবড় সঙ্গীতশিল্পীরাও! যদিও ওয়াকিবহালমহল, গায়কের এহেন সিদ্ধান্তকে কেউ ‘নতুন শুরুয়াত’ আবার কেউ বা ‘সঙ্গীতের অতল সাগরে অমৃতকুম্ভের সন্ধান’ বলেই মনে করছেন, তবে দ্বিমতও যে নেই, এমনটা নয়!















