Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আসন্ন পিজিটিআইতে বাংলাদেশের গল্ফারদের খেলা প্রসঙ্গে কি বললেন কপিল দেব

আসন্ন পিজিটিআইতে বাংলাদেশের গল্ফারদের খেলা প্রসঙ্গে কি বললেন কপিল দেব

ক্রীড়াঙ্গনে ভারত ও বাংলাদেশ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে তলানিতে পৌঁছেছে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক। আসন্ন প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়াতে অংশ নেওয়ার কথা বাংলাদেশের গলফারদের। ভারতে তাদের নিষিদ্ধ করা হবে কি না এমন প্রশ্ন এসেছে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং পিজিটিআই সভাপতি কপিল দেবের সামনে।

 

আসন্ন পিজিটিআইতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের উত্তরে কপিল দেব বলেন, ‘বাংলাদেশের গলফারদের প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়াতে খেলার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘আমরা বসে সাম্প্রতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ এই ট্যুরের উল্লেখযোগ্য বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জামাল হোসেন, মো. সিদ্দিকুর রহমান ও মো. আকবর হোসেন ।

READ MORE.....