ফের একবার বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে একহাত নিল তৃণমূল কংগ্রেস। সমাজমাধ্যমে শাসকদলের দাবি, মহারাষ্ট্র, কর্নাটকে দুর্যোগ পীড়িত এলাকার জন্য দরাজহস্ত হলেও, বাংলা ফের বঞ্চিত।
এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে ট্যাগ করে তৃণমূলের অভিযোগ, এ রাজ্যের জন্য কোনও টাকাই বরাদ্দ করেনি রাজ্য। শাসক দলের তরফে লেখা হয়েছে, ‘ভয়ঙ্কর বন্যা এবং ভূমিধসের কবলে উত্তরবঙ্গ।
জীবন, ঘরবাড়ি এবং জীবিকা সম্পূর্ণ ধূলিস্যৎ হয়ে গিয়েছে। সেই সময়েও কেন্দ্র একেবারে নীরব। এক টাকাও রাজ্যের জন্য বরাদ্দ করা হয় হয়নি।” কিন্তু মহারাষ্ট্র এবং কর্নাটকের বন্যা মোকাবিলায় দ্রুত ১,৯৫০.৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার দাবিকে ঠান্ডা ঘরে রেখা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।














