উত্তরবঙ্গে দুর্গতদের সাহায্যে বিজেপি কর্মীদের মাঠে নামার বার্তা শাহর। লাগাতার বৃষ্টির সঙ্গে ভুটান পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তার সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যন্য বিরোধী নেতাদের মতই ‘রাজনীতি’ দূরে সরিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনিও। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বাম নেতা মহম্মদ সেলিমের মতই দলের নেতাদের উদ্ধারকাজে হাত লাগানোর বার্তা দিয়েছেন তিনি।
নরেন্দ্র মোদির পাশাপাশি বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির রাজ্য সভাপতির মতই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই দুর্যোগ মোকাবিলায় তৈরি রয়েছে বিজেপি। অমিত শাহ জানিয়েছেন, দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তার সঙ্গে কথা বলেছেন তিনি। শাহ বলেন, ‘দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সঙ্গে কথা বলেছি এবং পরিস্থিতি পর্যালোচনা করেছি। NDRF-এর দলগুলি ঘটনাস্থলে পৌঁছেছে, এবং প্রয়োজনে আরও দল তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিজেপি কর্মীরাও বিপর্যস্ত মানুষদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।













