Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কংগ্রেসের প্রতিবাদ মিছিল, তৃণমূল-বিজেপিকে কড়া আক্রমণ অধীরের

কংগ্রেসের প্রতিবাদ মিছিল, তৃণমূল-বিজেপিকে কড়া আক্রমণ অধীরের

ভগবানগোলা ২ নম্বর ব্লকে কংগ্রেসের এক বিশাল রাজনৈতিক শক্তি প্রদর্শন সম্পন্ন হল। সোমবার আখেরীগঞ্জ-ভগবানগোলা রুটে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে এই মহা মিছিলটি অনুষ্ঠিত হয়। কামারপাড়া মোড় থেকে শুরু হয়ে মিছিলটি খড়িবোনা ও কেসিকে হাই মাদ্রাসা মোড় পর্যন্ত পরিক্রমা করে। দলীয় সূত্রে দাবি, এই মিছিলে প্রায় ৮ থেকে ৯ হাজার কর্মী-সমর্থক পা মিলিয়েছিলেন।

চাঁদপুর সংলগ্ন কেসিকে হাই মাদ্রাসা মোড়ে একটি পথসভা আয়োজিত হয়। সভা থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলকেই সাঁড়াশি আক্রমণ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, তৃণমূল সরকার সাধারণ মানুষের সাথে ছলনা করছে এবং নিয়মিত ধোঁকা দিচ্ছে। তারা বলেছিল সিএএ হবে না, ওয়াকফ বিল হবে না, কিন্তু এখন রাজ্যে সব কিছুই হচ্ছে। সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে তিনি সরব হন।

এদিনের কর্মসূচিতে অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী, বর্ষীয়ান নেতা শামসুল আলম, খড়িবোনা গ্রাম পঞ্চায়েত প্রধান বর্ণালী বিবি, শাহারিয়ার শেখ, জামরুল শেখ, মাইনুল হক, আব্দুস সাত্তার এবং আখেরীগঞ্জ অঞ্চল সভাপতি শওকত আলী। এছাড়াও বাপি শেখ, টিটু শেখ, গোলাম সারোয়ারদি (ফিটু), আনজু বেগম ও সাদেক আলী রেজাসহ অসংখ্য স্থানীয় নেতৃত্ব মিছিলে শামিল হন। ভগবানগোলা ২ নম্বর ব্লকের এই বিশাল জনসমাগমকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে।

READ MORE.....