Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কৃষক-শিক্ষকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার তামিলনাড়ু সরকারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

কৃষক-শিক্ষকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার তামিলনাড়ু সরকারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

ক্ষমতায় আসার পর থেকে প্রায় নিত্যদিনই শিরোনামে থাকছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। এবার পূর্ববর্তী ডিএমকে সরকারের আমলে কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার করলেন তিনি। তাঁর অভিযোগ, এমকে স্ট্যালিনের আমলে কৃষক ও শিক্ষকদের উপর রীতিমতো অমানবিক অত্যাচার চালানো হয়েছিল।বুধবার তামিলনাড়ু বিধানসভায় এই সিদ্ধান্ত ঘোষণা করেন বিজয়। তিনি জানান, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে দায়ের হওয়া এই মামলাগুলির জেরে বহু অন্নদাতা ও শিক্ষক সমস্যায় পড়েছিলেন, এখনও যার রেশ কাটেনি।

 

বিজয়ের ঘোষণা, তাঁর সরকার যে কোনও পরিস্থিতিতে কৃষক ও শিক্ষকদের পাশে থাকবে। তাঁর কথায়, ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা আরও মজবুত হল।পূর্ববর্তী ডিএমকে সরকারের জমি অধিগ্রহণ নীতি ও শিক্ষকদের প্রাপ্য নিয়ে একাধিকবার বিক্ষোভ হয়েছিল, যা জোর করে দমন করে মামলা দায়ের করা হয়েছিল। ক্ষমতায় এলে এই মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন বিজয়, যা এবার বাস্তবায়িত হল।তবে নিট বিক্ষোভের সময় পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এখনও প্রত্যাহার হয়নি। এ বিষয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান সিপিআই বিধায়করা। পিএমকেও একই আর্জি জানিয়েছে।

READ MORE.....