Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গ্রেফতার শাহজাহান-ঘনিষ্ঠ সত্যজ্যোতি

গ্রেফতার শাহজাহান-ঘনিষ্ঠ সত্যজ্যোতি

দুর্নীতির অভিযোগে ফের উত্তপ্ত সন্দেশখালি। সন্দেশখালি ২ নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যালকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। তার বিরুদ্ধে জমি দখল, মাছের ভেড়ি দখল এবং জব কার্ডের টাকা আত্মসাতের মতো একাধিক গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ঐ তৃণমূল নেতা জেলবন্দী প্রভাবশালী নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সাধারণ মানুষের জমি ও মৎস্যজীবীদের ভেড়ি জবরদখল করার ঘটনায় এলাকায় চরম অসন্তোষ তৈরি হয়েছিল।

 

এছাড়া সরকারি জব কার্ডের টাকা আত্মসাতের অভিযোগও তার দিকে আঙুল তুলছিল। একাধিক অভিযোগের ভিত্তিতে অবশেষে পুলিশ তাকে পাকড়াও করে। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে এমন সরাসরি পুলিশি পদক্ষেপকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এটিকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বিরুদ্ধে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন। বুধবার ধৃত তৃণমূল নেতাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

READ MORE.....