Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কার্তিক লড়াইকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠল আপামর বেলডাঙ্গাবাসী

কার্তিক লড়াইকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠল আপামর বেলডাঙ্গাবাসী

দুর্গাপুজো, কালীপুজোর পরে কার্তিক লড়াইকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠল আপামর বেলডাঙ্গাবাসী। এই আনন্দ উৎসবে সামিল হতে বেলডাঙ্গাবাসীর পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি ভিন জেলা থেকেও হাজার হাজার দর্শনার্থী সকাল থেকেই বেলডাঙ্গার বিভিন্ন রাস্তায় জমায়েত হতে শুরু করেন। নামে কার্তিক লড়াই হলেও এখানে শিব, গণেশ, কার্তিক, হনুমান, লক্ষ্মী সহ বিভিন্ন দেবদেবী পুজিত হন। রামকৃষ্ণ, লোকনাথও পুজিত হন। কার্তিক মাসের সংক্রান্তিতে পুজো হয়। পরের দিন উদ্যোক্তারা তাদের দেব বা দেবীকে কাধে নিয়ে শহর পরিক্রমা করে।

 

শহর পরিক্রমায় মূলত শিব ও কার্তিকের মধ্যে এগিয়ে যাওয়ার লড়াই চলে। কে কার থেকে এগিয়ে যেতে পারে। বাঁশের মাচায় ২০-২৫ ফুট উচ্চতার শিব ও কার্তিককে নিয়ে শহরের রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার দৌড় প্রতিযোগিতা সে এক উপভোগ্য দৃশ্য। স্থানীয়রা বলেন, আড়াইশো বছর আগে রোগে মৃত্যু থেকে গরু মহিষকে বাঁচাতে এলাকার ঘোষেরা শিবের পুজো শুরু করেছিলেন। প্রথম দিকে হাতে গোনা কয়েকটি পুজো হত। সময়ের সঙ্গে পুজোর সংখ্যা বেড়েছে। বর্তমানে ৩০০-র বেশি পুজো হয়। এদিন যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি রাস্তায় প্রচুর সংখ্যায় পুলিস মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিসের গাড়ি বিভিন্ন এলাকায় ঘুরে নজরদারি চালায়।

READ MORE.....