Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এবার বাড়ি বাড়ি বকেয়া পুরকর আদায়ে করবে বৃহন্নলারা

এবার বাড়ি বাড়ি বকেয়া পুরকর আদায়ে করবে বৃহন্নলারা

এবার বাড়ি বাড়ি বকেয়া পুরকর আদায়ে করবে বৃহন্নলারা। মূলত পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ দিয়ে কলকাতা, হাওড়া ও বিধাননগর তিন কর্পোরেশনে সরকারি কর্মী হিসাবে প্রথম দফায় দায়িত্ব পাবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। পরে অন্য পুরসভায় প্রশিক্ষিত রূপান্তরকামীদের ধাপে ধাপে নিযুক্ত করা হবে। বুধবার সরকারের এই নয়া উদ্যোগের কথা জানিয়েছেন রাজ্যের পুর নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

 

তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বৃহন্নলাদের মূল স্রোতের জীবন-জীবিকায় নিয়ে আসতে বকেয়া পুরকর আদায়ে অফিসার হিসাবে নিয়োগের কথা ভাবা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পের নাম দিয়েছি-বৃহন্নলা ব্রিগেড। কলকাতা, হাওড়া ও বিধাননগরে প্রথমে শুরু হলেও পরে রাজ্যের অন্য পুরসভাতেও তৃতীয় লিঙ্গকে সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে।”

 

এর আগে বাংলার কোনও সরকার তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের সরকারি স্তরে এমনভাবে পরিষেবা ক্ষেত্রে বড়মাপের নিয়োগের উদ্যোগ গ্রহণ করেনি। সেদিক থেকে শুভেন্দু অধিকারীর সরকারের এমন উদ্যোগ অবশ্যই ব্যতিক্রমী। উল্লেখ্য, এর আগে ওড়িশা ও তামিলনাড়তেও বাস কন্ডাক্টর হিসাবে তৃতীয় লিঙ্গের কর্মীদের নিয়োগ করেছে সেখানকার সরকার।

READ MORE.....