Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ঘুটিয়ারিশরিফে গাঁজা সহ গ্রেফতার দুই

ঘুটিয়ারিশরিফে গাঁজা সহ গ্রেফতার দুই

আবার বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার ঘুটিয়ারিশরিফ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি ২৩২ গ্রাম গাঁজা-সহ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে জীবনতলা থানার পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির ওসি এসআই তুহিন মণ্ডলের কাছে গোপন সূত্রে খবর আসে, দুই ব্যক্তি গাঁজা নিয়ে জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরিফের রবীন্দ্রনগরের দিকে যাচ্ছে।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন দুই যুবককে আটক করে পুলিশ।জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের পরিচয় জানায় বুবাই নস্কর (২৬) এবং আকাশ নস্কর (১৮) হিসেবে। বুবাইয়ের বাড়ি হাতিসালা থানার পঞ্চুড়িয়ার ধর্মতলা এলাকায় এবং আকাশের বাড়ি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার নিউটাউনের মহিষবাতান এলাকায় বলে পুলিশ জানিয়েছে।এরপর তাঁদের তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে প্রায় ৪কেজি ২৩২ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

 

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে,ধৃতরা রবীন্দ্রনগরে অন্য এক ব্যক্তির কাছে টাকার বিনিময়ে ওই গাঁজা বিক্রি করার উদ্দেশ্যেই তারা সেখানে এসেছিল।উদ্ধার হওয়া গাঁজা নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করে পুলিশ।বুবাই ও আকাশকে গ্রেফতার করা হয়।তাঁদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ২০(বি)(ii)(B)/২৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।ধৃতদেরকে বৃহস্পতিবার আলিপুর সদর আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।ধৃত দেরকে নিজেদের হেফাজতে নিয়ে
গাঁজা কোথা থেকে আনা হয়েছিলএবং এই কারবারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা জানার চেষ্টা করেছে পুলিশ।

READ MORE.....