Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

গত ২৫ বছরে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারে সরকারি চাকরি, শুভেন্দু

গত ২৫ বছরে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারে সরকারি চাকরি, শুভেন্দু

গত ২৫ বছরে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারে সরকারি চাকরি, শুভেন্দু।  নিহতদের পরিবার পিছু একজন সদস্যকে সরকারি চাকরি দেবে নবান্ন। সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। আইনি তরফেও মিলেছে অনুমোদন। সব দিক ঠিক থাকলে, দ্রুতই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

 

 

নবান্ন সূত্রের খবর, গত ২৫ বছরের রাজনৈতিক হিংসার বলি হয়েছেন যারা, এই প্রকল্পের আওতায় আনা হবে সকলকেই। তৃণমূল আমলে নির্বাচন ও নির্বাচন পরবর্তী হিংসায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারের সদস্যরা যেমন এই সুবিধা পাবেন, শুধু তাই নয়, ১৫ বছরের তৃণমূল জমানার আগে বাম আমলের ১০ বছরও এই প্রকল্পের আওতায় থাকবে। লোকসভা, বিধানসভা ও ত্রিস্তর পঞ্চায়েত—সব ভোটের হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকেই এই প্রকল্পে সুবিধা দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

 

প্রশাসনিক কর্তাদের একাংশের মতে, স্বচ্ছ ও নির্দিষ্ট নিয়ম মেনে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শীঘ্রই সরকারি ভাবে বিজ্ঞাপন প্রকাশ করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং ঠিক কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছিল, তার বিস্তারিত বিবরণ ও প্রমাণ সহ নথিপত্র আবেদনপত্রের সঙ্গে পেশ করতে হবে। জেলা প্রশাসনের তরফে এই আবেদন জমা পড়বে।

READ MORE.....