Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চাঁদা আদায়কারীরা সেনাকর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করল

চাঁদা আদায়কারীরা সেনাকর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করল

রাস্তায় কালী পূজার চাঁদা তোলা কে কেন্দ্র করে বীরভূমের সিউড়িতে সেনাকর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মারধর। ঘটনায় আটক এক অভিযুক্ত। দুবরাজপুর থেকে বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য সিউড়ি আসছিলেন ওই সেনা কর্মী ও তার স্ত্রী। সিউড়ির বড় বাগানের কাছে রাস্তা আটকায় ১০ থেকে ১২ জন এবং কালীপুজোর চাঁদা চায়। সেনাকর্মী বলেন, ডাক্তার দেখাতে এসেছি তাড়াহুড়ো আছে ডাক্তার দেখিয়ে এই রাস্তাটাই ফেরত যাব তখন চাঁদা দেবো। শুনতে রাজি হয়নি এলাকার যুবকরা।

 

এরপর বাকবিতণ্ডা শুরু হতেই সেনাকর্মীকে রাস্তায় ফেলে ১০ থেকে ১২ জন বেধড়ক মারধর করে এমনটাই অভিযোগ। মারধর করা হয়েছে ওই সেনা কর্মীর স্ত্রী কেউ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ এবং উদ্ধার করে তাদের। ঘটনাস্থল থেকে একজন যুবককে আটক করে সিউড়ি থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি সেনাকর্মীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় সিউড়ি থানায়, বলে জানা গিয়েছে।

READ MORE.....