টলিউডের অনেক ছবিই সফল হওয়ার আশা থাকলেও শুধুমাত্র হিন্দি ছবির একছত্র আগ্রাসনের জন্য মুখ থুবড়ে পড়েছে। এই মুহূর্তে টলিউডে বাংলা ছবির সুদিন চলছে বলা যায়। একের পর এক ভালো বক্স অফিস কালেকশনের মুখ দেখছে বহু বাংলা ছবি। বাংলা ছবির ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। বৃহস্পতিবার এই নিয়ে ফের বৈঠক ডাকা হয়। সামনেই পুজো। সেই সময়ও মুক্তি পাবে চার-চার।
সামনেই পুজো। সেই সময়ও মুক্তি পাবে চার-চারটে বাংলা ছবি। পুজোয় বাংলা ছবির ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় ও সবকটি বাংলা ছবি যাতে প্রাইমটাইমে শো পায় তা নিয়েই হয় এদিনের বৈঠক। যেখানে যোগ দিয়েছিলেন বৃহস্পতিবার বৈঠকে যোগ দেন ইমপা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত, শ্রীকান্ত মোহতা, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, দেব, নিসপাল সিং রানে, ফিরদৌসল হাসান প্রমুখ।
এদিনের এই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হল এ প্রসঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটালকে পিয়া সেনগুপ্ত জানান, “আজকের বৈঠকে আমাদের কমিটি সিদ্ধান্ত নেয় যে পুজোয় যে চারটি ছবি মুক্তি পাওয়ার কথা সেই সবকটিই মুক্তি পাবে। চারটে ছবির প্রযোজকই এদিন বৈঠকে ছিলেন তাঁদের উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি চারটে ছবিই চলবে। পুজোয় বাংলা ছবি প্রাইমটাইমে চলবে।
এরপর বড়দিনে ছবি মুক্তি নিয়ে পরে আরও একটি বৈঠক হবে।” এর পাশাপাশি এসএসআর সিনেমাস’র তরফে শতদীপ সাহা বলেন, “সবাইকে শো দেব। আমরা সব শোয়ের মধ্যে ব্যালান্স করব। আমরা তো চাই বাংলা ছবি চলুক। কেন এই অর্থ বাইরে যাবে? এতে তো আমাদের রাজ্যেরই উন্নয়ন হবে। প্রাইমটাইম বেঁধে দেওয়াতে সত্যিই ভালো হয়েছে। আশা করি সবকটা ছবিই ভালো চলবে।” অন্যদিকে প্রযোজক রানা সরকার জানান, “বৈঠক ইতিবাচক হয়েছে।













