Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তৃণমূলকে উৎখাতের ডাক বিজেপি সাংসদ খগেন মুর্মুর

তৃণমূলকে উৎখাতের ডাক বিজেপি সাংসদ খগেন মুর্মুর

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন উত্তরবঙ্গের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিন পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। খগেন মুর্মু অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে প্রতিদিন নৃশংস অপরাধ বেড়ে চলেছে, ধর্ষণের মতো ঘটনা এখন প্রতিদিনকার যা আর নতুন কিছু নয়।

 

তার বক্তব্য, এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত সবাইকে সাধারণ মানুষ থেকে তৃণমূল বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে একজোট করে তৃণমূলকে উৎখাত করা।তিনি দাবি করেন, গত ১৪ বছরে তৃণমূল কংগ্রেস রাজ্যে জঙ্গলের রাজত্ব প্রতিষ্ঠা করেছে এবং এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে মুক্ত করাই তাদের প্রথম দায়িত্ব। তার কথায়, তৃণমূল যাতে একটিও আসন না পায়, সেই ব্যবস্থা করতে হবে। আমরা বিজেপি কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি এবার সাধারণ মানুষকেও তৃণমূলের চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে।

 

রাজনৈতিক মহলে আলোচিত মমতা-মোদি সেটিং তত্ত্ব সম্পর্কেও প্রতিক্রিয়া জানান সাংসদ। তিনি বলেন, এটা সম্পূর্ণ সিপিএমের বানানো গল্প। বছরের পর বছর ধরে এই প্রচার চলছে। বাস্তবে কোনও সেটিং নেই।এদিনের কর্মসূচিতে বিজেপি কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য ভিড় দেখা যায়। রাজ্যের আইনশৃঙ্খলা, দুর্নীতি ও এসআইআর নিয়ে সরকারকে কাঠগড়ায় তুলে খগেন মুর্মু দাবি করেন ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতেই রাজ্যের মানুষ তৈরি হচ্ছে। তাঁর বক্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

READ MORE.....