মহিলা ব্যাডমিন্টনে ভারত তো বটেই বিশ্বের অন্যতম সেরা তারকা পিভি সিন্ধু । তাঁর ঝুলিতে রয়েছে দু, দুটি অলিম্পিক পদক ।এই মুহূর্তে তিনিই গড়ে ফেলেছেন এক নয়া নজির । মেয়েদের ব্যাডমিন্টনে ষষ্ঠ শাটলার হিসেবে ৫০০ ম্যাচ জয়ের বিরল নজির স্পর্শ করেছেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন এই হায়দরাবাদী শাটলার।
প্রসঙ্গত বিডব্লুএফ ট্যুরে এখনও পর্যন্ত ৪৫৬ ম্যাচে জয় পেয়েছেন তিনি । পাশাপাশি ২২৭ ম্যাচে হারের সম্মুখীন হয়েছেন সিন্ধু। তবে সবমিলিয়ে কেরিয়ারে তিনি ৫০০টি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন। ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ৫০০ টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের লিন হয়মার্ক কায়ার্সফেল্টের বিরুদ্ধে জয় পেয়েই এই নজির গড়েছেন সিন্ধু। এই জয়ের ফলেই বিরল নজির গড়লেন তিনি । নজির গড়ার পরে তিনি জানিয়েছেন তিনি আর বছর দুয়েক খেলতে চান। তারপর অবসর নেবেন।
ইন্দোনেশিয়া মাস্টার্সের প্রি কোয়ার্টার ফাইনালে তিনি ৪৩ মিনিটে জয় তুলে নেন। তাঁর পক্ষে ম্যাচের ফল ছিল ২১-১৯, ২১-১৮। ডেনমার্কের এই শাটলারের বিরুদ্ধে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচেই জয় পেয়েছেন সিন্ধু । চলতি বছরে এখনও পর্যন্ত দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু।














