নতুন টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু করছে বাংলাদেশ!। একই সময় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম দেওয়া হয়েছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’।
বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে তিনটি দল তৈরি করা হয়েছে। ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশকে নিয়ে ৫ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রতিযোগিতা। ধুমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন। দুর্বার একাদশের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। দুরন্ত একাদশকে নেতৃত্ব দেবেন আকবর আলি। সব মিলিয়ে প্রতিযোগিতার পুরস্কার মূল্য বাংলাদেশি ২.৫ কোটি টাকা (ভারতীয় মূল্যে ১ কোটি ৮৭ লাখ টাকা)।













