Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পায়রার পায়ে বাঁধা হুমকি বার্তা লেখা চিরকুট উদ্ধার করল বিএসএফ

পায়রার পায়ে বাঁধা হুমকি বার্তা লেখা চিরকুট উদ্ধার করল বিএসএফ

চিরকুটটি পাওয়া গিয়েছে জম্মুর আরএস পুরার সীমান্ত এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, হুমকি চিঠিতে উর্দু ও ইংরেজিতে লেখা রয়েছে আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে জম্মু স্টেশন। তাতে আরও লেখা কাশ্মীরের স্বাধীন হওয়ার সময় এসে গিয়েছে। এই হুমকি চিঠি পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ আগস্ট। রাত ৯টা নাগাদ পায়রাটিকে লক্ষ করেন নিরাপত্তারক্ষীরা।

 

সেটির কাছে যেতেই উদ্ধার হয় ওই হুমকি চিঠি। খতিয়ে দেখা হচ্ছে এটি কোনও ষড়যন্ত্র কি না। জম্মু স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াড মোতায়েন করা হয়েছে। সতর্ক করা হয়েছে জম্মু পুলিশকেও। নিরাপত্তা সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের মতে, পায়রাটিকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে সীমান্তের ওপার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

READ MORE.....